প্রিয় আমার ভবিষ্যৎ অর্ধাঙ্গিনী,
আপনাকে ছাড়া আমার প্রতিটি দিন যেন অর্ধেক, প্রতিটি রাত যেন অসম্পূর্ণ। জীবনের প্রতিটি আনন্দে কোথায় যেন একটা শূন্যতা রয়ে যায়। জানি না, আপনি কোথায় আছেন, কেমন আছেন; শুধু জানি, একদিন আপনার সঙ্গে পরিচয় হবে, ইনশাআল্লাহ।
সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আমার গল্পের বাকি অর্ধেকটা আপনি হয়ে আসবেন। সেদিন হয়তো আমার দিনগুলো পূর্ণতা পাবে, রাতগুলো হবে প্রশান্তির।
ততদিন পর্যন্ত, অপেক্ষায় রইলাম—আপনারই কোনো একদিনের মানুষ। ❤️
NisfudDeen
লগইন করে মন্তব্য করুন