NisfudDeen
চিঠি

চিঠি

লেখকআবিদ
প্রকাশিত22/11/2026
১ মিনিট
১৬

প্রিয় জীবনসঙ্গী,
জানি না আপনি কোথায় আছেন, কেমন আছেন। তবে মনে মনে আপনার জন্য অপেক্ষা করছি। কখনো ভাবি, কবে আসবেন আমাকে আপনার করে নিতে? কবে শুরু হবে আমাদের একসঙ্গে পথচলা?

আমি খুব বেশি কিছু চাই না। শুধু এমন একজন মানুষ চাই, যিনি আমার আপন হবেন, আমার ভালো-মন্দ বুঝবেন এবং দ্বীনের পথে চলতে আমাকে সহযোগিতা করবেন। যার হাত ধরে দুনিয়ার পথ পাড়ি দিয়ে জান্নাতের পথেও একসঙ্গে চলার স্বপ্ন দেখতে পারব।

আপনার অপেক্ষায় রইলাম। আল্লাহ যেন আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তম সময়ে, উত্তমভাবে আমাদের এক করে দেন।

ইতি, আপনার অপেক্ষায় থাকা একজন। ❤️

আবিদ
আরও পড়ুন